নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় বই ও চকলেট দেওয়ার প্রলোভনে ১০ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম উল বাশারের (৪০) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
গতকাল (২৮ অক্টোবর) সকালে শিশুটিকে ডেকে নিয়ে শিক্ষকের বাড়ির নিকটস্থ একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটানো হয়। বাড়ি ফিরে শিশুটি বিষয়টি তার মাকে জানালে পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ওইদিন রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ঘটনার প্রতিবাদে আজ (২৯ অক্টোবর) দুপুরে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে দোষীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আতিকুর রহমান বলেন, “অভিযুক্ত শিক্ষকের বাড়ি চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকায়। তার বিরুদ্ধে আরও এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
প্রকাশক ও সম্পাদক : আবিদ মাহমুদ রহমতুল্লাহ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬