শাহ জামাল (মেলান্দহ), জামালপুর:
জামালপুর শিল্পকলা একাডেমিতে দিনভর সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৮ এপ্রিল সম্পন্ন হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর আয়োজন করেছে।
প্রতিযোগিতায় চিত্রাংকন, আবৃত্তি, নজরুল-রবীন্দ্র সঙ্গীত, লোকগীতি, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুই শতাধিক কিশোর-কিশোরী এতে অংশ গ্রহণ করে।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের জেলার প্রধান সমন্বয়ক রেজভী আল জামালী রঞ্জু। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা কালচারাল অফিসার তমাল বোষ, জেলা সম্বয়ক এড. রফিকুল ইসলাম জুলহাস, মেজবাহ উদ্দিন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল, খবরপত্রের সাংবাদিক ফজলুল করিম এবং সেলিম মিয়া প্রমুখ। #
















