মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

নির্বাচনের সময় ভুয়া খবর প্রচারে জেল ও জরিমানা

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
নভেম্বর ৪, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সরকার নির্বাচনের সময় ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকে গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি জারি হওয়া ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ (আরপিও)’-তে ৭৩(ক) ধারা সংযোজন করা হয়েছে।
নতুন ধারায় বলা হয়েছে, মনোনয়ন বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগ পর্যন্ত কেউ জেনে-বুঝে কোনো প্রার্থী, রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের সুনাম ক্ষুণ্ণ করা, ফলাফল প্রভাবিত করা বা নির্বাচনি পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য, ছবি, ভিডিও, অডিও বা অন্যান্য কনটেন্ট তৈরি, প্রকাশ বা প্রচার করলে তা দুর্নীতিপূর্ণ আচরণ হিসেবে গণ্য হবে।
শাস্তি হিসেবে ধারা অনুযায়ী সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড বিধান রয়েছে। নতুন ধারায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম, স্বয়ংক্রিয় বট, ভুয়া অ্যাকাউন্ট বা সিনথেটিক মিডিয়ার মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টকেও অপরাধের আওতায় আনা হয়েছে।
আইন অনুযায়ী, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য কেবল ব্যক্তিগত প্রার্থীর জন্য নয়, সমগ্র নির্বাচন প্রক্রিয়া বা জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো হলেও শাস্তিযোগ্য হবে।
Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা

মেলান্দহে শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

বৈঠকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান।

পাকিস্তান–আফগানিস্তান যুদ্ধবিরতিতে সম্মত, ৬ নভেম্বর পুনরায় বৈঠক

জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি

জামালপুরে কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

মাইলস্টোন ট্রাজেডি : শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর