মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

সরিষাবাড়ীতে “রূপান্তর বৈশাখী মেলা” উদযাপিত, দিনব্যাপী নানা আয়োজনে মুখর পরিবেশ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
এপ্রিল ১৪, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ

সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন এর ‘রূপান্তর বৈশাখী মেলা’। নববর্ষের দিন সকাল ৯টা থেকে শুরু হওয়া র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোঃ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ মেহেদী হাসান চাঁন। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী আব্দুল মান্নান, । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক প্রিন্স সিফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুরাদ হোসেন, ব্যাংক কর্মকর্তা, জনতা ব্যাংক সরিষাবাড়ী শাখার, সভাপতি সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের মোঃ গোলজার হোসেন,উপদেষ্টা হাসিবুল হাসান রনি, উপদেষ্টা মোঃ নান্নু সরকার, এবং মোঃ আনিসুর রহমান আনিস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৬ নং ভাটারা ইউনিয়ন পরিষদ। এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজনের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এরপর ছিল পান্তা-ইলিশ পরিবেশন, সদস্য ও উপদেষ্টাদের অংশগ্রহণে বিশেষ লটারি, ‘যেমন খুশি তেমন’ উপস্থাপনা, এবং বহিরাগতদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।

সন্ধ্যার পর শুরু হয় মনোমুগ্ধকর বাউল গান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বাংলা নববর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

মেলান্দহে মত বিনিময় ও অভিভাবক সমাবেশ

মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

সরিষাবাড়ীর ভাটারায় বিএনপির ঈদ পুনর্মিলনী: ঐক্য ও সংগঠন জোরদারের আহ্বান

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন দাখিল করলেন লিটন মিয়া

রমজানে বাজার তদারকি: মেলান্দহে চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ যুবক আটক