বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

ইংরেজি নববর্ষ ২০২৬: শান্তি-সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রত্যাশা প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (নববর্ষ উপলক্ষ্যে) দেওয়া এক বাণীতে তিনি নতুন বছরকে শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বার্তাবাহক হিসেবে আখ্যায়িত করেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।”

তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এই আগমন আমাদের সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে এগিয়ে যেতে নবউদ্যম ও অনুপ্রেরণা জোগায়।

একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নতুন বছরে সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে তা পূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে জাতীয় নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশুর মৃত্যু

আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে মেলান্দহে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

বদলগাছীতে জামায়াতে ইসলামী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত 

সর্বোচ্চ ছক্কার রেকর্ড বৈভবের, ৯৫ বলে ১৭১ রান

নূরানী ইশা’আতুল কুরআন বোর্ডের উদ্যোগে ‘মোয়াল্লেম জোড়’ ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ছাত্রলীগ নেতাদের নিয়ে জাবিপ্রবি ছাত্রদল নেতার বৃক্ষরোপণ

ছাত্রলীগ নেতাদের নিয়ে জাবিপ্রবি ছাত্রদল নেতার বৃক্ষরোপণ

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান