শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত শতাধিক

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
নভেম্বর ২১, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ণ
ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বিভিন্ন এলাকায় বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন, দেয়াল ও স্থাপনায় ফাটল দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫। কেন্দ্রস্থল ছিল নরসিংদী, এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

দেশের প্রায় সব অঞ্চলে কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হয়—ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি ও দিনাজপুর পর্যন্ত এর প্রভাব অনুভূত হয়। ভারতের বিভিন্ন এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে বলে এনডিটিভি জানিয়েছে।


ঢাকায় ভবনের রেলিং ভেঙে নিহত ৩

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়।
বংশাল থানার ওসি জানান, সকাল সোয়া ১১টার দিকে হঠাৎ রেলিংটি ধসে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়—রেলিং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় কয়েকজন পথচারী সড়কে ছড়িয়ে পড়েন। আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

ঢাকার বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠা, দেওয়ালে ফাটল ধরা এবং আতঙ্কে মানুষজন বাসা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ব্যাপকভাবে দেখা গেছে।


নারায়ণগঞ্জে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

রূপগঞ্জের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ভেঙে পড়ে ফাতেমা নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ভূমিকম্প শুরু হলে কুলসুম বেগম মেয়েকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই পাশের টিনশেড বাড়িটির দেয়ালটি তাদের ওপর ধসে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।


নরসিংদীতে সানশেড ভেঙে নিহত ২

নরসিংদীর সদর উপজেলার গাবতলি এলাকায় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু ও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন।
ওমরের বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওমরের চাচা জাকির হোসেন বলেন, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার হোসেন তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন—ঠিক সেই মুহূর্তেই সানশেড ভেঙে পড়ে তাদের ওপর।

এ ঘটনায় ওমরের দুই বোনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

অপরদিকে, নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে একটি মাটির ঘরের দেয়াল ধসে পড়ে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে দাম্পত্য কলহ নিয়ে মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজে বর্ষবরণ

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

জনপ্রতিনিধিত্ব আল্লাহর একটা এবাদত- মোস্তাফিজুর রহমান বাবুল 

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দপুরে আন্তঃক্যান্ট হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫: চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল