বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
নভেম্বর ৫, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মজনু মিয়া (৩২), ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮), রান্ধনিগাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০) এবং আবুল কাশেমের ছেলে মমিন মিয়া (৩৩)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমানের মেয়ে মোছা. হাবিবা আক্তার চৈতী জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে আসামিরা তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে।

পরদিন ভুক্তভোগীর বাবা চারজনকে অভিযুক্ত করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন।

রায়ে আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগী চৈতীর নিকট প্রদান করার নির্দেশ দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম নবী।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

বকশীগঞ্জে বিষ খেয়ে ১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

মেলান্দহে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাইলস্টোন ট্রাজেডি : শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

রমজানে বাজার তদারকি: মেলান্দহে চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা