রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
অক্টোবর ২৬, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

মেলান্দহ প্রতিনিধি:

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর ) সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের তিন রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা যুব অধিকারের সভাপতি লিটন মিয়া, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব শাহিন আলম, উপজেলা যুব অধিকার পরিষদের নেতা হারুনুর রশিদ জামিরা, সাংগঠনিক সম্পাদক মো. হিমেল এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. অলিউল্লাহ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কোনো বাধা, দমন-পীড়ন কিংবা ষড়যন্ত্র উপেক্ষা করে সংগঠনটি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার চার মূলনীতিতে অবিচল রয়েছে। তারা আরও বলেন, চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের নেতাকর্মীরা নতুন উদ্যম ও প্রত্যয়ে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবেন।

মনোনয়নপ্রত্যাশী লিটন মিয়া বলেন, গণঅধিকার পরিষদের প্রতিটি কর্মীর লক্ষ্য দেশের মানুষের অধিকার নিশ্চিত করা। আমরা অন্যায়ের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকবো।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে