বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

সরিষাবাড়ীতে প্রয়োজনহীন গার্ডার ব্রিজ নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ২৫, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের ঘুইঞ্চা আওনার চরে জনসাধারণের কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকলেও প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দুটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ২০২২–২৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় ‘মেসার্স এবিএম ফয়সাল কনস্ট্রাকশন’। এর মধ্যে একটি ব্রিজের কাজ শেষ, অন্যটি চলমান।

স্থানীয়রা জানান, বর্ষায় এলাকা পানিতে তলিয়ে যায় এবং নৌকাই একমাত্র যাতায়াত মাধ্যম। শুষ্ক মৌসুমে ফসলি জমির আইল দিয়েই চলাচল করতে হয়। তাদের মতে, সংযোগ সড়ক ছাড়া জনবসতিহীন এলাকায় ব্রিজ নির্মাণ কোনো বাস্তব উপকারে আসবে না। আরও অভিযোগ রয়েছে, ব্রিজে পৌঁছাতে বর্তমানে দুটি নদী নৌকায় পার হতে হয়, যেখানে প্রকৃতপক্ষে ব্রিজ প্রয়োজন ছিল সেখানে তা নির্মাণ করা হয়নি। নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

ঠিকাদার মো. মকবুল হোসেন জানান, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলামের নির্দেশনা ও উপস্থিতিতে কাজ হচ্ছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানান ওই প্রকৌশলী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল বলেন, প্রকল্পটি পূর্বে অনুমোদিত এবং কাজ চলমান; মান সংক্রান্ত অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত