রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

মেলান্দহ প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নূরনবী (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আলম (৩৫)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দেওলাবাড়ি গ্রামের শেখ বাড়ির দেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সুরুজ্জামান ওরফে জামালের দুই ছেলে নূরনবী ও আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা করলেও তাদের মধ্যে বিরোধ থামেনি।

ঘটনার দিন সকালে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আলম ক্ষিপ্ত হয়ে বড় ভাই নূরনবীকে ছুরিকাঘাত করেন। এতে নূরনবী গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

জামালপুরে বিএনপির মিছিল হামলা মামলায় আ.লীগের ৮ নেতা কারাগারে, জামিন নাকচ

মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজে বর্ষবরণ

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

ছাত্রী হলের দায়িত্বে পুরুষ সদস্য, জাবিপ্রবিতে তীব্র সমালোচনা

বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: সাতজনের মৃত্যুদণ্ড

মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মুল্যায়ন, ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের

জিহাদ হত্যার প্রতিবাদে জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বকশিগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান