বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে মেলান্দহে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুলাই ১৬, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ

মোাঃ নুর নবী ইসলাম:

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় মেলান্দহ বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার আমির মো. ইদ্রিস আলী। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. সরাফাত আলী কাজী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহযোগী অধ্যাপক মাওলানা মো. মজিবুর রহমান আজাদী। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ জিয়াউর কবির জিন্নাহ।

এছাড়া বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির সহযোগী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওমর ফারুক, খেলাফত মজলিসের উপজেলা শাখার আহ্বায়ক মুফতি রফিকুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতারা।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়ীতে প্রয়োজনহীন গার্ডার ব্রিজ নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেন লিটন মিয়া

মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

মাদারগঞ্জে নির্বাচন ও গণভোটের আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

মালঞ্চ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত