শুক্রবার , ১৭ জুলাই ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

বকশীগঞ্জে বাঁশের সাঁকোর শুভ উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবে নতুন আশার সঞ্চার

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুলাই ১৭, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর পলাশতলার বাক্কার মোড় এলাকায় জনসাধারণের চলাচল সহজ করতে নির্মিত একটি বাঁশের সাঁকোর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১৬ জুলাই ২০২৬ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সাঁকোর উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জামালপুর জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আদেল ইবনে আওয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী নিরাপদ যাতায়াতের জন্য একটি সাঁকোর দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই বাঁশের সাঁকো নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দারা সাঁকো নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সৈয়দপুরে আন্তঃক্যান্ট হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫: চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

ছাত্রী হলের দায়িত্বে পুরুষ সদস্য, জাবিপ্রবিতে তীব্র সমালোচনা

সাফল্যের ধারা অব্যাহত: কনটেন্ট ক্রিয়েশন থেকে টানা দ্বিতীয়বার পেমেন্ট পেলেন জামালপুরের Tarif Rabbi

ঢাকায় শুরু হলো আইএইচএফ ট্রফি-২০২৬

আনন্দ ভ্রমণের নামে ইয়াবা ব্যবসা: জামালপুরে বাসভর্তি ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজে বর্ষবরণ

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

বিএনসিএফ জামালপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক শিমুল, সদস্য সচিব জাহাঙ্গীর

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ