বুধবার , ১৫ জুলাই ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদারদহ নদীর স্রোতে মেলান্দহে সংযোগ সড়ক বিচ্ছিন্ন: চরম দুর্ভোগে ৫ সহস্রাধিক মানুষ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুলাই ১৫, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ণ

মোঃ নুর নবী ইসলাম :

টানা ভারী বর্ষণ ও মাদারদহ নদীর তীব্র স্রোতে জামালপুরের মেলান্দহ উপজেলার নলকুড়ী-চাড়াইলদার সংযোগ সড়কের একটি অংশ ভেঙে পড়েছে। এতে অন্তত ৫ থেকে ৬ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর নাংলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলকুড়ী এনআরসি শিমুলতলা বাজার থেকে চাড়াইলদার ও রুকনাইপাড়া গ্রামের মাদারদহ নদীসংলগ্ন সংযোগ সড়কের একটি অংশ গত দুই দিন আগে ভেঙে যায়। এরপর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন ও মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সড়কটি ভেঙে যাওয়ায় চাড়াইলদার পশ্চিমপাড়া, রুকনাইপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক এবং জরুরি সেবাপ্রত্যাশীরা।

এদিকে নদীভাঙন অব্যাহত থাকায় নদীপাড়ের বসতবাড়ি ও কৃষিজমিও হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দা খলিলুর রহমান জানান, নদীভাঙনে তার প্রায় এক বিঘা জমি বিলীন হয়ে গেছে। ভাঙন এখন তার বাড়ির ভিটা পর্যন্ত পৌঁছে গেছে। দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা সুজন মিয়া বলেন, ভাঙন অব্যাহত থাকলে তার বাড়িটিও নদীগর্ভে চলে যাবে। ইতোমধ্যে নদীভাঙনে এলাকার অনেক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি ভেঙে পড়ার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

দ্রুত সড়কটি সংস্কার এবং নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং আরও বসতবাড়ি ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হতে পারে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

সরিষাবাড়ীতে “রূপান্তর বৈশাখী মেলা” উদযাপিত, দিনব্যাপী নানা আয়োজনে মুখর পরিবেশ

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

আনন্দ ভ্রমণের নামে ইয়াবা ব্যবসা: জামালপুরে বাসভর্তি ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: সাতজনের মৃত্যুদণ্ড

মেলান্দহে নবাগত ডিসির সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত