বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

জাবিপ্রবিতে শিক্ষকদের নৈতিকতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
নভেম্বর ৬, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ

মো. মিরাজুল ইসলাম, জাবিপ্রবি প্রতিনিধি:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষকতার মানোন্নয়ন, নৈতিকতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

“শিক্ষকতা পেশায় নৈতিকতা, পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। তিনি বলেন, “শিক্ষকরা জাতি গঠনের অগ্রদূত। তাঁদের নৈতিক মূল্যবোধ ও পেশাগত দক্ষতা যত দৃঢ় হবে, শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ ততই আলোকিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন, “শিক্ষকতার মতো সম্মানজনক ও দায়িত্বপূর্ণ পেশায় আত্মশুদ্ধি, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে মাদকবিরোধী অভিযানের জেরে মোটরসাইকেল ছিনতাইয়ের মিথ্যা মামলার অভিযোগ

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

মেলান্দহে প্রকৌশলী শুভাশীষের বিদায়ী সংবর্ধনা

সরিষাবাড়ীতে প্রয়োজনহীন গার্ডার ব্রিজ নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

মাদারগঞ্জে কৃষকলীগের দুই নেতার বিএনপিতে যোগদান

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

ইসলামপুরে সুমাইয়া হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের

ইসলামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন