বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জানুয়ারি ১৫, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ

জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত শেষ দিনের মহা তাঁবু জলসায় উপজেলা স্কাউট কমিশনার মোহন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি। এছাড়াও বক্তব্য দেন মেলান্দহ উপজেলা স্কাউটসের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রহিম), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে স্কাউটিং একটি কার্যকর ও সময়োপযোগী আন্দোলন। তাঁবুবাস কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল শেখে এবং দলগত কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে আত্মনির্ভরশীল হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক নাটিকা, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও চরিত্র গঠনমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়িতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা 

বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’

মাইলস্টোন ট্রাজেডি : ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি

আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মুল্যায়ন, ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ