সরিষাবাড়ি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) জামালপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মহিউদ্দিন সরকার শিমুলকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ইউসুফ হাসান দায়িত্ব পেয়েছেন। কমিটির বিভিন্ন পদে একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন রাজ মাহমুদ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী আদর্শ প্রচার, অপপ্রচার প্রতিরোধ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনসিএফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মামুন রানা এবং সদস্য সচিব আব্দুল্লাহ আলী জাবিদ (জেড বাবু)-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের দিকনির্দেশনায় সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

















