বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মেলান্দহে বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর আয়োজন করেছে। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন-এমআরইউএর সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল।

প্রধান আলোচক ছিলেন-মেলান্দহ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক হামিদুল হক বিএবিএড। উদ্ধোধনী বক্তব্য রাখেন-৭১’র গেরিলা আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও প্রক্টর ড. সাদিকুর রহমান ইমন, ড.আব্দুস সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের গবেষক শিক্ষার্থী এস.এম. আল ফাহাদ, প্রবীন সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, সিপিবি’র সম্পাদক বকুল নাহা, সাবেক ছাত্র নেতা আহসান হাবিব, প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির সভাপতি এস.এম. আব্দুল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ (এনটিভি), জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম (চ্যানেল ২৪) প্রমুখ।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত