রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

জামালপুরে বিএনপির মিছিল হামলা মামলায় আ.লীগের ৮ নেতা কারাগারে, জামিন নাকচ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
এপ্রিল ১৯, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক রুমানা আক্তার এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম জুয়েল, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন এবং পৌর আওয়ামী লীগের সদস্য আলী আজমসহ মোট ৮ জন।

মামলার বিবরণে জানা যায়, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা তিনটি পৃথক মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে