শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশুর মৃত্যু

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
অক্টোবর ৩১, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদে ডুবে একসঙ্গে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার আনারবাড়ী ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে।
নিহত শিশুদের মধ্যে রয়েছে—চরভাটিয়ানী এলাকার দুদু মিয়ার ছেলে আবু সাইদ (৭) এবং তার বোন মরিম আক্তার (৫) ও সরিষাবাড়ী উপজেলার বাউশী এলাকার নুরুল ইসলামের মেয়ে ছাইবা আক্তার (৬)।
স্থানীয় লোকজন ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর ঘাটে থাকা একটি নৌকায় বিকেলের দিকে শিশুরা খেলছিল। খেলার এক পর্যায়ে তারা নৌকা থেকে নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনেরা শিশুরা কোথাও নেই বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যার দিকে তাদের লাশ উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুরা নৌকা থেকে নদীতে পড়ে ডুবে যায় এবং ঘটনার সময় আশপাশে কেউ উপস্থিত ছিল না। তিনি আরও বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী আরও দু’জন নিখোঁজ থাকতে পারে। আজ সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে অভিযান পুনরায় চালানো হবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

সাফল্যের ধারা অব্যাহত: কনটেন্ট ক্রিয়েশন থেকে টানা দ্বিতীয়বার পেমেন্ট পেলেন জামালপুরের Tarif Rabbi

তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

বিএনসিএফ জামালপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক শিমুল, সদস্য সচিব জাহাঙ্গীর

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড