শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদারগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
নভেম্বর ৭, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ণ
বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের এ সহায়তা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, কৃষি সম্প্রসারণ অফিসার মীর্জা নাদিয়া সুলতানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূর আহমেদ সিদ্দিক, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল বারীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এবার মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে মাথাপিছু ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না তা নিশ্চিত করতে উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুর রহমান নিজে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

জামালপুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ

ব্যক্তিগত সিম ব্যবহারে নতুন সীমা: এনআইডি প্রতি সর্বোচ্চ পাঁচটি সিম

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

মেলান্দহে মাদকবিরোধী অভিযানের জেরে মোটরসাইকেল ছিনতাইয়ের মিথ্যা মামলার অভিযোগ

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি আজিবুর, সম্পাদক রাজু

জামালপুরে কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

মেলান্দহে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ