বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

ছাত্রী হলের দায়িত্বে পুরুষ সদস্য, জাবিপ্রবিতে তীব্র সমালোচনা

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
নভেম্বর ৬, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ণ

মো. মিরাজুল ইসলাম, জাবিপ্রবি প্রতিনিধি:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রী হলের সাংগঠনিক দায়িত্ব পুরুষ সদস্যদের হাতে দেওয়া নিয়ে ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠন পরিচালনা নিষিদ্ধ থাকলেও এমন সাংগঠনিক সিদ্ধান্তকে অনেক শিক্ষক-শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করা ছাত্রদলের ফেসবুক পেজে একটি সাংগঠনিক নোটিশ প্রকাশ করেন। আহ্বায়ক শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল স্বাক্ষরিত ওই নোটিশে ছাত্র ও ছাত্রী হল উভয়ের সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য কয়েকজন নেতার নাম ঘোষণা করা হয়।

নোটিশ অনুযায়ী, ছাত্র হলের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক আমির হামজা, সদস্য মোহাম্মদ আমানউল্লাহ ও রবিউল ইসলাম রিমনকে।

তবে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ছাত্রী হলের কমিটি। এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকরাম হোসেন, সদস্য সাদ ইবনে ওয়াহিদ এবং যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলাকে। ছাত্রী হলের দায়িত্বে দু’জন পুরুষ সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন,

“ছাত্রী হলের অভ্যন্তরীণ বিষয়ে ছাত্রদের সম্পৃক্ততা আমাদের জন্য অস্বস্তিকর ও অগ্রহণযোগ্য। আমরা হলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চাই না।”

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এমন সাংগঠনিক প্রক্রিয়া প্রশাসনের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে স্পষ্টভাবে জানানো হয়— ক্যাম্পাসে কোনো রাজনৈতিক সভা, সমাবেশ, প্রচার বা সংগঠন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও প্রতীক রাজনৈতিক কাজে ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেন লিটন মিয়া

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

মেলান্দহে শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ

জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

জামালপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে