রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ণ

জামালপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) সদস্যদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) জামালপুর জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ৮ হাজার ৯৯ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ও ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার কামরুন নাহার। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরবহর শাহাদাৎ হোসেন —একজন দক্ষ, পরিশ্রমী ও সুনির্দিষ্ট পরিকল্পনাকারী নেতৃত্বের প্রতীক, যার দিকনির্দেশনায় জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে চলেছে।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার আনসার ও ভিডিপি সদস্যরা অতীতের মতো এবারও দায়িত্বশীলতা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলায় মোট ৬২৩টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে ১ হাজার ৫৮০ জন অস্ত্রধারীসহ মোট ৮ হাজার ৯৯ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

সমাবেশে নির্বাচনকালীন করণীয়, দায়িত্ব বণ্টন এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলার প্রত্যেক উপজেলার উপজেলা কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, কোম্পানি কমান্ডারসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর সদর আনসার ও ভিডিপি উপজেলা কর্মকর্তা কামরুল ইসলাম।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

জনপ্রতিনিধিত্ব আল্লাহর একটা এবাদত- মোস্তাফিজুর রহমান বাবুল 

জাঁকজমক ও উৎসবের আমেজে মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু, সিজদা থেকে উঠে গেলে করণীয়

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্ব: আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব