বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

১০ টাকায় ঈদ বাজার: শতাধিক পরিবারের মুখে হাসি ফোটালেন মফিজুল ইসলাম (পিপিএম)

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
মার্চ ১৯, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ

সামাজিক সচেতা সংস্থা (সাসস)” এর ব্যতিক্রমী উদ্যোগ—গরিবের জন্য সম্মানজনক সহায়তার অনন্য নজির

সরিষাবাড়ি(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন “সামাজিক সচেতা সংস্থা (সাসস)” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মফিজুল ইসলাম (পিপিএম)।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকাল ৪টার দিকে পারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত “১০ টাকায় ঈদ বাজার” কর্মসূচিতে প্রায় একশত পরিবার মাত্র ১০ টাকার বিনিময়ে প্রয়োজনীয় নিত্যপণ্য সংগ্রহের সুযোগ পান।

বাজারে প্রতিটি ব্যাগে ছিল ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চাষী চাল ও ১ লিটার তেল—যা নিম্নআয়ের মানুষের জন্য ঈদের আগে এক বিশাল সহায়তা হিসেবে দেখা দিয়েছে। সংগঠনের পারপাড়া শাখার সদস্যদের স্বেচ্ছাশ্রমে পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

উপকারভোগীরা কোনো সংকোচ ছাড়াই স্বল্পমূল্যে বাজার করে হাসিমুখে বাড়ি ফেরেন। অনেকেই এই উদ্যোগকে “গরিবের সুপার শপ” হিসেবে আখ্যায়িত করেছেন, যেখানে সম্মানের সঙ্গে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে এক বৃদ্ধা নারী আবেগাপ্লুত হয়ে মফিজুল ইসলাম (পিপিএম)-এর মাথায় হাত রেখে দোয়া করেন, যা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে।

অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদগাহ মাঠ সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে জিয়ারত করেন এবং পরে সকলের সঙ্গে ইফতারে অংশ নেন।

এ সময় মফিজুল ইসলাম (পিপিএম) বলেন, “মানুষকে সরাসরি সহায়তা দিলে অনেকেই সংকোচবোধ করেন বা দান হিসেবে নেন। তাই এমন একটি ব্যবস্থা করেছি, যেখানে সবাই মাত্র ১০ টাকায় পণ্য কিনে সম্মানের সঙ্গে বাড়ি নিতে পারেন। এতে কারও মনে কোনো সংকোচ থাকে না।”

তিনি আরও বলেন, “অনেকে সুপার শপ সম্পর্কে জানেন এটি শুধু ধনীদের জন্য। তাই আমি গরিবের জন্য ১০ টাকায় এক ধরনের সুপার শপ তৈরি করেছি, যেখানে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় এবং সবাই স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করতে পারেন।”

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মফিজুল ইসলাম (পিপিএম)-এর মতো সমাজসেবীদের হাত ধরেই মানবতা বেঁচে আছে এবং সমাজ এগিয়ে যাচ্ছে আলোর পথে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে