শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ১২, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “আমি শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঘটনাটি কোথায় ঘটেছে, তা আমরা এখনো নিশ্চিত নই।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর আড়াইটার পরপরই তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ, কারা জড়িত এবং ঘটনাটি নির্বাচনী সহিংসতার সঙ্গে সম্পর্কিত কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে নবাগত ডিসির সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশুর মৃত্যু

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

মেলান্দহে মাল্টি স্টেকহোল্ডার সভা

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

জাঁকজমক ও উৎসবের আমেজে মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে