সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদারগঞ্জে নির্বাচন ও গণভোটের আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ

জামালপুরের মাদারগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, সেনাবাহিনীর মাদারগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সাদি আফরোজ, মাদারগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, আনসার ভিডিপির প্রতিনিধি উত্তম কুমার ধর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থীর এজেন্ট রকিব লিটন, জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর এজেন্ট নূরুল আমিন, স্বতন্ত্র নারী এমপি প্রার্থী ফারজানা ফরিদ পুথি ও তাঁর এজেন্ট রাশেদা বেগম, স্বতন্ত্র এমপি প্রার্থীর এজেন্ট রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর এজেন্ট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থীর এজেন্ট মুফতি আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও নির্বাচনী আচরণবিধির গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও এজেন্টদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মাদারগঞ্জে নির্বাচন ও গণভোটের আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

১০ টাকায় ঈদ বাজার: শতাধিক পরিবারের মুখে হাসি ফোটালেন মফিজুল ইসলাম (পিপিএম)

মাদারগঞ্জে কৃষকলীগের দুই নেতার বিএনপিতে যোগদান

জাবিপ্রবিতে শিক্ষকদের নৈতিকতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

বদলগাছীতে জামায়াতে ইসলামী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত 

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

জাঁকজমক ও উৎসবের আমেজে মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

ভূমিকম্প

ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত শতাধিক