মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

জাঁকজমক ও উৎসবের আমেজে মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ২৩, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ণ

উপজেলায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার মেলান্দহ প্রতিনিধি আবিদ মাহমুদ রহমতুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহন তালুকদার, পল্লী কণ্ঠ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সাবেক বিশেষ প্রতিনিধি জিয়াউর রাফি এবং প্রবীণ সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান।

এছাড়া বক্তব্য দেন জাহানারা লতিফ কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম ও জিয়াউল হক, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের ওয়ালীউল্লাহ, মেলান্দহ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম, বিএনপি নেতা আলী আকবর কমিশনার, মেলান্দহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক সেলিম রাজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সহকারী কমিশনার মোরশেদুল আলম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, ‘আদর্শ মানবতা সমাজ গঠনে আমরা’—মেলান্দহ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কবি আরিফুল ইসলাম লাভলু, আমার দেশ পত্রিকার পাঠক ড. আমেজ উদ্দিন, নূরনবী, ঠিকাদার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পাশা খান, সিপিবি সেক্রেটারি বকুল নাহা, জামালপুরের খবর-এর সহ সম্পাদক মুসা বিন নুর, সংবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি, মানবাধিকার কর্মী ও দৈনিক ইত্তেফাক-এর সংবাদদাতা মো. শাহজামাল।

পুনঃপ্রকাশের এক বছর পূর্তি উপলক্ষে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন আরও আনন্দঘন হয়ে ওঠে।

আলোচনায় বক্তারা আমার দেশ পত্রিকা ও এর সম্পাদক মাহমুদুর রহমানের বলিষ্ঠ, সাহসী ও আপসহীন সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ন্যায় ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আবিদ মাহমুদ রহমতুল্লাহ বলেন, “আমার দেশ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। এই পত্রিকা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়—যেখানে অন্যায়, সেখানেই আমার দেশ দৃঢ়ভাবে প্রতিবাদের সম্মুখ সারিতে অবস্থান করবে।”

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে