সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ নাঈম ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক নাঈম ইসলাম ওই ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ভোরে দৌলতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নাঈম ইসলামের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলের কার্তুজ ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ একজনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



















