বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

আফগানিস্তানকে উড়িয়ে আইএইচএফ ট্রফিতে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুন ১১, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ

আবিদ মাহমুদ রহমতুল্লাহ:

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফি-২০২৬-এর দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের অনূর্ধ্ব-২০ বিভাগে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানকে ৪৩-২২ গোলের বড় ব্যবধানে পরাজিত করে স্বাগতিকরা নিজেদের শক্তির জানান দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও রক্ষণভাগে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ। প্রথমার্ধে ১৯-১৩ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পর আরও সংগঠিত ও আক্রমণাত্মক খেলায় আফগানিস্তানকে পুরোপুরি চাপে ফেলে ব্যবধান বাড়াতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯ গোল করেন মোহাম্মদ রনি হাসান। তার দুর্দান্ত নৈপুণ্য ও সতীর্থদের সমন্বিত পারফরম্যান্সে সহজ জয় পায় স্বাগতিক দল।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক রাতুল উদ্দিন বলেন, “প্রথম ম্যাচে জয় পাওয়ায় আমরা খুবই আনন্দিত। কঠোর অনুশীলনের ফল মাঠে পেয়েছি। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরবর্তী ম্যাচগুলোতেও ভালো ফল করার অনুপ্রেরণা দেবে।”

এর আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয় আইএইচএফ ট্রফি-২০২৬-এর দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বয়সভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি রাশিদা, সাবেক জাতীয় খেলোয়াড় মুরেল গোমেজ, হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, জাতীয় ভলিবল খেলোয়াড় পপি, সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় কাকলী, ক্রীড়া সংগঠক পিন্টু জামান, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন, ভলিবল, অ্যাথলেটিকস খেলোয়াড় এবং আন্তর্জাতিক ‘ডি’ লাইসেন্সধারী সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় ও কোচ তানজিনা রহমানসহ দেশের বিভিন্ন জেলার ক্রীড়া ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা।

দক্ষিণ ও মধ্য এশিয়ার ছয়টি দেশ—বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান—নিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ-বি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও আফগানিস্তান।

এদিকে একই বিভাগের অন্য ম্যাচে ভারত ৫৩-৩১ গোলে ইয়েমেনকে পরাজিত করেছে। উদ্বোধনী দিনে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপ ৩৮-২১ গোলে আফগানিস্তানকে হারায় এবং ভারত ৪৯-২৭ গোলে নেপালকে পরাস্ত করে।

প্রথম ম্যাচেই বড় জয় পাওয়ায় শিরোপার লড়াইয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ। ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা, ধারাবাহিক ভালো পারফরম্যান্স ধরে রেখে আন্তর্জাতিক এই আসরে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

ইংরেজি নববর্ষ ২০২৬: শান্তি-সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রত্যাশা প্রধান উপদেষ্টার

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

১০ টাকায় ঈদ বাজার: শতাধিক পরিবারের মুখে হাসি ফোটালেন মফিজুল ইসলাম (পিপিএম)

ইয়াদ আলী মন্ডল নূরাণী মাদরাসায় বৃত্তি উৎসব ও হেফজ বিভাগের উদ্বোধন

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

রমজানে বাজার তদারকি: মেলান্দহে চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা