মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

হজে গিয়ে মাদারগঞ্জের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
এপ্রিল ২৮, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাই বুলু বিএসসি, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

মঙ্গলবার সকালে তার ছোট ভাই ও হজসঙ্গী আব্দুল হাকিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি স্ত্রী সমসাদ আরা রেবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হজে যান। মদিনায় অবস্থানকালে সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মঙ্গলবার ফজরের নামাজের পর মদিনার মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, হজ পালনকালে মৃত্যুবরণ করলে মরদেহ সেখানেই দাফন করা হয় এবং নিজ দেশে আনা হয় না।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

যৌথ অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা

সর্বোচ্চ ছক্কার রেকর্ড বৈভবের, ৯৫ বলে ১৭১ রান

সরিষাবাড়ীর ভাটারায় বিএনপির ঈদ পুনর্মিলনী: ঐক্য ও সংগঠন জোরদারের আহ্বান

ইংরেজি নববর্ষ ২০২৬: শান্তি-সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রত্যাশা প্রধান উপদেষ্টার

সরিষাবাড়ীতে প্রয়োজনহীন গার্ডার ব্রিজ নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজে বর্ষবরণ

মেলান্দহে যুবদল কর্মী সম্রাটের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়