বুধবার , ৩ জুন ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুন ৩, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর):

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়রা ওই গ্রামের স্বপন শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হুমায়রা নিজ ঘরে খাটের ওপর বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধান সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খাট থেকে নামার সময় ঘরে থাকা একটি বিষাক্ত সাপ তাকে পায়ে কামড় দেয়। সাপের কামড় খাওয়ার পর শিশুটি কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ দ্রুত বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন।

শিশুটি তার দাদাকে জানায়, একটি বড় সাপ তাকে কামড় দিয়েছে। পরে স্বজনরা প্রাথমিকভাবে তার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। তবে অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

ইয়াদ আলী মন্ডল নূরাণী মাদরাসায় বৃত্তি উৎসব ও হেফজ বিভাগের উদ্বোধন

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

রমজানে বাজার তদারকি: মেলান্দহে চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

মাদারগঞ্জে কৃষকলীগের দুই নেতার বিএনপিতে যোগদান

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশুর মৃত্যু

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে