নিজস্ব প্রতিবেদক:
অনলাইন কনটেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটিংয়ে সাফল্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মালঞ্চ তরুণ ডিজিটাল ক্রিয়েটর Tarif Rabbi।
ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সফলভাবে পেমেন্ট (রেভিনিউ) লাভ করেছেন তিনি।
বর্তমানে তার ফেসবুক প্রোফাইলে ১২ হাজারেরও (12K) বেশি ফলোয়ার রয়েছে, যেখানে তিনি নিয়মিত তথ্যবহুল এবং শিক্ষণীয় ডিজিটাল কনটেন্ট শেয়ার করে আসছেন। মেলান্দহ, মালঞ্চ – এই তরুণ কন্টেন্ট তৈরির পাশাপাশি একজন দক্ষ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবেও কাজ করছেন।
টানা দ্বিতীয়বার পেমেন্ট পাওয়ার এই মাইলফলক অর্জন প্রসঙ্গে Tarif Rabbi বলেন, “এটি শুধু একটি আর্থিক প্রাপ্তি নয়, বরং আমার কঠোর পরিশ্রম ও দর্শকদের ভালোবাসার স্বীকৃতি। যারা সবসময় পাশে থেকে সাপোর্ট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
একজন সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার এই ধারাবাহিক অগ্রযাত্রাকে শুভকামনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা। তরুণ প্রজন্মের জন্য তিনি এখন এক অনুপ্রেরণার নাম।



















