মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

রমজানে বাজার তদারকি: মেলান্দহে চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
মার্চ ১০, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মেলান্দহে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার মেলান্দহ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ‘কাশফুল’ নামের একটি দই-মিষ্টির দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না রাখার অপরাধে ‘শাহা স্টোর’-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে নিষিদ্ধ ও ক্ষতিকর প্রসাধনী বিক্রির দায়ে ‘রফিক কসমেটিকস’-এর মালিককে ৫ হাজার টাকা এবং ‘মালেক কসমেটিকস স্টোর’-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে চার প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে বাজারের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নিরাপদ খাদ্য বিক্রি এবং সঠিক ওজনে পণ্য সরবরাহের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে