বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুলাই ৯, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ

মো. সিফাত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে প্রথমবারের মতো যথাযোগ্যভাবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

গত সোমবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপি সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহীন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, সুফলভোগী সদস্যদের মধ্যে ছায়া রানী দাস, হাফিজুর রহমান, রুমা বেগম ও শন্ডু কুমার বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ মাঠ সংগঠক হিসেবে মো. ইউসুফ, শ্রেষ্ঠ কৃষক সমবায়ী সদস্য হিসেবে হুমায়ুন কবির খান এবং শ্রেষ্ঠ পল্লী উন্নয়ন দল হিসেবে পারপাড়া মধ্যম মহিলা পল্লী উন্নয়ন দলকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ম্যানেজার কমিশনের চেক প্রদান, হেলেঞ্চা বাড়ি মহিলা পল্লী উন্নয়ন দলকে ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক এবং পল্লী উদ্যোক্তা ঋণে ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে