শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহে বিএনপির দুই নেতার স্থগিত ও বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
নভেম্বর ২৯, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
মেলান্দহে বিএনপির দুই নেতার স্থগিত ও বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহ–প্রচার সম্পাদক মো. গাজী রাশেদুজ্জামান মশিউর ও সাবেক সদস্য মো. ফরহাদ হোসেন মিন্টুর ওপর আরোপিত স্থগিত ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে উপজেলা বিএনপি। শনিবার (২৯ নভেম্বর) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই ২০২৫ তারিখে গাজী রাশেদুজ্জামান মশিউরের দলীয় কার্যক্রম স্থগিত এবং ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে ফরহাদ হোসেন মিন্টুর বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার জন্য তারা পৃথকভাবে আবেদন করেন। তাদের আবেদন পর্যালোচনা শেষে উপজেলা বিএনপির বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে উভয় সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। দুই নেতাকে অবিলম্বে দলীয় সকল কার্যক্রমে নিয়মিতভাবে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয় এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে উপজেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, “তাদের আবেদনের ভিত্তিতে বিষয়টি সুচারুভাবে পর্যালোচনা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তারা নিয়মিতভাবে সব দলীয় কাজে অংশ নিতে পারবেন।”

অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক যাত্রা ও নিবেদন দিয়ে পরিচিত গাজী রাশেদুজ্জামান মশিউর তার অনুভূতি প্রকাশ করে বলেন, “১৯৯৭ সালে স্কুল জীবন থেকে আমার রাজনীতির সূচনা। একটি অপ্রীতিকর ঘটনার জেরে স্থগিতাদেশ দেওয়া হলেও দলের প্রতি আমার আনুগত্য একদিনের জন্যও নড়বড়ে হয়নি। পুনরায় আনুষ্ঠানিকভাবে দলের কাজে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে সুযোগ দেওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ।”

তিনি আরও বলেন, “আগের মতোই দলের প্রয়োজনেই নিজেকে ব্যস্ত রাখতে চাই। জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের পক্ষে সামনের সারির একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বলা হচ্ছে—ধৈর্য, আনুগত্য ও ত্যাগের সম্মিলনে দাঁড়ানো এই দুই নেতার প্রত্যাবর্তনে মেলান্দহ উপজেলা বিএনপিতে নতুন উদ্দীপনার সঞ্চার হবে এবং সংগঠন আরও গতিশীল হবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ইসলামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন

ছাত্রী হলের দায়িত্বে পুরুষ সদস্য, জাবিপ্রবিতে তীব্র সমালোচনা

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশুর মৃত্যু

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

মেলান্দহে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

ব্যক্তিগত সিম ব্যবহারে নতুন সীমা: এনআইডি প্রতি সর্বোচ্চ পাঁচটি সিম

আপিলে বৈধ হলো জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন