শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

আনন্দ ভ্রমণের নামে ইয়াবা ব্যবসা: জামালপুরে বাসভর্তি ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
অক্টোবর ২৪, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ

 

জামালপুরে আনন্দ ভ্রমণের আড়ালে অভিনব কৌশলে পরিচালিত এক মাদক পাচার চক্রের সদস্যদের আটক করেছে পুলিশ। একটি বাসে অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে জামালপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এর আগে সকালে শহরের দড়িপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।

আটক দম্পতি হলেন—জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আব্দুল মতিন (৪৫) ও তার স্ত্রী শাহিদা বেগম (৩৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৮ অক্টোবর জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বাস আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে যায়। ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিবের নেতৃত্বে ও এসআই মো. শহিদুল ইসলামের সহায়তায় পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন বাসে তল্লাশি চালিয়ে ২২ হাজার ইয়াবার চালানসহ ওই দম্পতিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দম্পতির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হিসেবে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

‘আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্ট: আটক ঢাবির ডেপুটি রেজিস্ট্রার

১০ টাকায় ঈদ বাজার: শতাধিক পরিবারের মুখে হাসি ফোটালেন মফিজুল ইসলাম (পিপিএম)

জামায়াতে যোগ দিলেন এবি পার্টির সাবেক এমপি প্রার্থী লিপসন

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন দাখিল করলেন লিটন মিয়া

বিএনসিএফ জামালপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক শিমুল, সদস্য সচিব জাহাঙ্গীর

জামালপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মুল্যায়ন, ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প