বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

দেওয়ানগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ২৪, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান থেকে এসব কাপড় উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা কাপড়ের পরিমাণ ৪৭ বান্ডিল, যার মোট দৈর্ঘ্য ৫ হাজার ১৩১ মিটার। উদ্ধারকৃত ভারতীয় থান কাপড়ের বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা বলে ধারণা করা হচ্ছে।

দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।

জামালপুর-৩৫ বিজিবির তথ্যমতে, কুড়িগ্রামের রৌমারী এলাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড় শেরপুরে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল রৌমারী-ঢাকা মহাসড়কের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন কুরিয়ার ভ্যানটি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ

জ্বালানি সাশ্রয়ে রাজধানীতে শুরু হলো অনলাইন ক্লাস: সপ্তাহে ৩ দিন ভার্চুয়াল পাঠদান

আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে মেলান্দহে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন দাখিল করলেন লিটন মিয়া

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প