রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ে নিহত

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
এপ্রিল ২৬, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মেলান্দহ উপজেলাতে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার দাগী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গৃহবধূ খুকি এবং তার দুই মেয়ে ফাতেমা ও ফরিদা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ির পাশে থাকা একটি মেহগনি গাছ ভেঙে তাদের বসতঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে অবস্থানরত মা ও দুই মেয়ে গাছচাপায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। তবে গাছের চাপা থেকে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত