শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

সরিষাবাড়িতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা 

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহাদান ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও নির্বাচনী বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ও সরাসরি বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহাদান ইউনিয়ন শাখার আমির মাওলানা জালাল উদ্দিন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সংগঠিতভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক প্রভাষক মামুনুর রশিদ। তিনি নির্বাচনকে ঘিরে সংগঠনকে শক্তিশালী করা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক শাজাহান আলীসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সুধীজন ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ এবং ভবিষ্যতে গণমাধ্যমের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

সরিষাবাড়ীতে প্রয়োজনহীন গার্ডার ব্রিজ নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

বিএনসিএফ জামালপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক শিমুল, সদস্য সচিব জাহাঙ্গীর

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

জামালপুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা

জামালপুরে কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

হিফযুল কোরআনে বিশ্বসেরা আনাস: রাষ্ট্রীয় স্বীকৃতিতে বরণ

মেলান্দহে যুবদল কর্মী সম্রাটের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

বকশিগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান