শনিবার , ৩০ মে ২০২৬ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

জামালপুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
মে ৩০, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা:

মেরিনার হান্নান খানের আর্থিক সহায়তায় জামালপুরে অসহায় নারী-ভাসমান এতিম-শিশু-পথশিশু এবং ভিক্ষুকদের মাঝে উন্নত খাবার বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা। ৩০ মে দুপুরে জামালপুর রেল স্টেশন চত্বরে এই খাবার বিতরণ করা হয়।

সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জামালপুর জিআরপি থানার ওসি রবিউল ইসলাম, প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব এস এম জাকির হোসাইন, সিনিয়র সহ-সভাপতি জনাব বখতিয়ার স্বপন, সাধারণ সম্পাদক টিপু সুলতান, মুখ্যপাত্র ও সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি হাবিবুল্লাহ্ আকন্দ, প্রতিষ্ঠাতা ও মুখ্য সংগঠক মোহাম্মদ ফয়সাল আহাম্মেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ এতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে