বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

কাদার পথে স্বপ্নযাত্রা: সড়ক পাকাকরণের জোর দাবি এলাকাবাসীর

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
এপ্রিল ২২, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ণ

সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ধোপাদহ–নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে ডি.জে.এস আইডিয়াল স্কুল (জুলারখুপী) হয়ে ভূইয়া বাড়ি তালতলা পুকুরপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এখনো কাঁচা অবস্থায় পড়ে আছে। আধুনিকতার ছোঁয়া না লাগায় এলাকাবাসী প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সড়কটির মাঝামাঝি স্থানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র। ফলে এটি শুধু সাধারণ চলাচলের পথ নয়, বরং শিক্ষা ও নাগরিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে, অনেক সময় কাদা ও পানিতে তাদের পোশাক নষ্ট হয়। একই সঙ্গে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে, যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে।

ডি.জে.এস আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন,“এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি পুরো এলাকার শিক্ষা ও যোগাযোগের প্রাণকেন্দ্র। দ্রুত পাকা করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেল বলেন, “প্রতিদিন শিক্ষার্থীরা অনেক কষ্ট করে স্কুলে আসে। বৃষ্টির দিনে উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যায়। একটি উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এমন গুরুত্বপূর্ণ সড়ক কাঁচা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়।”

এলাকাবাসীর দাবি, সরিষাবাড়ীর মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় এমন একটি সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং এলজিইডি’র সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সংবাদটি প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

জামালপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চেয়ে সাবেক সচিবের প্রেস ব্রিফিং

মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মুল্যায়ন, ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ

জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

ঢাকায় ছড়াকার আশরাফুল মান্নানের শোক সভা

মাদারগঞ্জে নির্বাচন ও গণভোটের আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

জ্বালানি সাশ্রয়ে রাজধানীতে শুরু হলো অনলাইন ক্লাস: সপ্তাহে ৩ দিন ভার্চুয়াল পাঠদান

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার