শনিবার , ২ মে ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহে শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
মে ২, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মেলান্দহ উপজেলায় শিক্ষা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে উপজেলার মালঞ্চ ১২৬নং শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেলান্দহ সমিতি, ঢাকার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলান্দহ সমিতির সদস্য সচিব ফেরদৌস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ সমিতি, ঢাকার সভাপতি ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। সঞ্চালনা করেন মেলান্দহ সমিতির যুগ্ম-সদস্য সচিব গাজী রাশেদুজ্জামান মশিউর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জরুল কবির মঞ্জু এবং ১২৬নং শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোকছেদা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান, মেলান্দহ সমিতির সদস্য এস এম হাবিব এ পারভেজ বিকাশ, বিএনপি নেতা ফজলুল কাদের হেলাল, তৌহিদুল ইসলাম লাভলু, মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে একটি রাস্তা নির্মাণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং পরিবেশ সচেতনতা বাড়াতে ফলজ ও বনজ গাছের চারা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

দালালের খপ্পরে রাশিয়া, ড্রোন হামলায় নিহত জামালপুরের যুবক

মাদারগঞ্জে নির্বাচন ও গণভোটের আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

সরিষাবাড়ীর ভাটারায় বিএনপির ঈদ পুনর্মিলনী: ঐক্য ও সংগঠন জোরদারের আহ্বান

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

ছাত্রী হলের দায়িত্বে পুরুষ সদস্য, জাবিপ্রবিতে তীব্র সমালোচনা

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে