রবিবার , ১৪ জুন ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

দালালের খপ্পরে রাশিয়া, ড্রোন হামলায় নিহত জামালপুরের যুবক

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুন ১৪, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যুবক মাফুল ওরফে মফিজ (২৩)। বিগত ১৭ দিন ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। এর মধ্যেই ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে খবর পেয়েছেন স্বজনরা।

মাফুল মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাজমিস্ত্রীর কাজের আশ্বাসে রাশিয়ায় যান তিনি। তবে সেখানে পৌঁছানোর পর তাকে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে পরিবারের কাছে অভিযোগ করেছিলেন।

স্বজনরা জানান, সর্বশেষ গত ২৯ মে মাফুলের সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন।

নিহতের পরিবার সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং এ ঘটনায় জড়িত দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের তানজিনা রহমানের বিপিএড ডিগ্রি অর্জন

নূরানী ইশা’আতুল কুরআন বোর্ডের উদ্যোগে ‘মোয়াল্লেম জোড়’ ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু, সিজদা থেকে উঠে গেলে করণীয়

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

পুরো রমজান বন্ধই থাকছে মাধ্যমিক বিদ্যালয়

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মুল্যায়ন, ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

বিশ্ব জনসংখ্যা দিবসে মেলান্দহে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নাংলা ইউপি

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’