মঙ্গলবার , ৩০ জুন ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুন ৩০, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ণ

মুছা বিন নুর (মেলান্দহ, জামালপুর):

জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আব্দুল আলীম (বুলবুল)-এর অবসরজনিত বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটি সদস্য শহিদুল্লাহ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, সহকারী শিক্ষক আব্দুল্লাহ, কর্মচারীদের পক্ষে আব্দুল কাদের এবং শিক্ষার্থীদের পক্ষে আপন ও ফাতেমা তুজ জোহরা রাইসা।

বক্তারা দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের প্রতি মো. আব্দুল আলীম (বুলবুল)-এর নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মচারী মো. আব্দুল আলীম (বুলবুল) কর্মজীবনের নানা স্মৃতিচারণ করে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রত্যাশা করেন।

শেষে তাঁর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে জামায়াতে ইসলামী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত 

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের

হাদির মাথায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’, পরবর্তী ৭২ ঘণ্টা সংকটাপন্ন: চিকিৎসক

বিশ্ব জনসংখ্যা দিবসে মেলান্দহে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নাংলা ইউপি

বীজ ও সার বিতরণ

মাদারগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

ছাত্রী হলের দায়িত্বে পুরুষ সদস্য, জাবিপ্রবিতে তীব্র সমালোচনা

সরিষাবাড়িতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা 

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

মালঞ্চ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেলান্দহে মাদকবিরোধী অভিযানের জেরে মোটরসাইকেল ছিনতাইয়ের মিথ্যা মামলার অভিযোগ