শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

সৈয়দপুরে আন্তঃক্যান্ট হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫: চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ১২, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আন্তঃক্যান্ট হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুউদুর রহমান, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ।

প্রতিযোগিতায় সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও খোলাহাটি ক্যান্টনমেন্টের দলগুলো অংশ নেয়। নিজ মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বাংলা ভার্সনের স্কুল এবং কলেজ—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আয়োজক সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

বাংলা ভার্সনে স্কুল দল ২–০ গোলে খোলাহাটিকে এবং কলেজ দল ৪–১ ব্যবধানে লালমনিরহাটকে হারিয়ে শিরোপা তুলে নেয়। তবে ইংরেজি ভার্সনের কলেজ দল রংপুর ক্যান্টনমেন্টের কাছে ৫–৩ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়।

১২ বছর পর এই প্রতিষ্ঠানের চ্যাম্পিয়ন হয়ে ফেরার নেপথ্যে ছিলেন কোচ তানজিনা রহমান—চট্টগ্রামের একমাত্র আন্তর্জাতিক ডি লাইসেন্সধারী নারী কোচ ও ক্রীড়া সংগঠক। তার অকান্ত পরিশ্রম দলকে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দেয়।

সার্বিক প্রতিযোগিতায় খেলোয়াড়দের দক্ষতা, শৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপ দর্শকদের মুগ্ধ করে। আয়োজনটি ক্যান্টনমেন্ট এলাকায় ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে