সোমবার , ২৫ মে ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

সরিষাবাড়ীতে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
মে ২৫, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ

সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে চলতি বোরো মওসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামছুল হক, সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুন প্রমুখ।

খাদ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১ হাজার ৮১৬ মে. টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য লটারির মাধ্যমে ৬০৭ জন কৃষক নির্বাচন করা হয়, যেখানে আবেদন জমা পড়েছিল ৯৯৯টি। প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ৪৪০ টাকা মণ ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মে. টন পর্যন্ত ধান দিতে পারবেন।

অন্যদিকে সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫৪ মে. টন। উপজেলার ২টি চাতাল ও ১টি ড্রায়ার মিল থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।

প্রধান অতিথি ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশের অর্থনীতি সম্মৃদ্ধ হবে। কৃষকের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।”

সরকার ভর্তুকি দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করায় একদিকে যেমন কৃষক লাভবান হচ্ছে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

জামালপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চেয়ে সাবেক সচিবের প্রেস ব্রিফিং

মেলান্দহে বিএনপির দুই নেতার স্থগিত ও বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেলান্দহে বিএনপির দুই নেতার স্থগিত ও বহিষ্কারাদেশ প্রত্যাহার

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা

আনন্দ ভ্রমণের নামে ইয়াবা ব্যবসা: জামালপুরে বাসভর্তি ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

ঢাকায় ছড়াকার আশরাফুল মান্নানের শোক সভা

সরিষাবাড়ীতে প্রয়োজনহীন গার্ডার ব্রিজ নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জাঁকজমক ও উৎসবের আমেজে মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন