শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
অক্টোবর ৩১, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে ট্রাক প্রতীকে এমপি পদপ্রার্থী ও গণঅধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম তুহিন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা জোরদার করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) তিনি মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ও ১নং দুরমুট ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি বলেন,“জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা চাই রাজনীতি হোক মানুষের কল্যাণ, উন্নয়ন ও স্বাধীন মতপ্রকাশের নিশ্চয়তার জায়গা। আগামী নির্বাচন পরিবর্তনের সুযোগ—ট্রাক প্রতীকে আপনাদের ভোট সেই পরিবর্তনের পথ তৈরি করবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমেদ হৃদয়, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম (জয়), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হিমেল, ছাত্র অধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার সভাপতি ওলিউল্লাহ আলি, সাধারণ সম্পাদক আরাফাত সানি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইবনে রাজন, রিফাত রাহী, আরিয়ান রাকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রচারণাকালে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও আন্তরিক সাড়া লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

মাদারগঞ্জে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার

বকশীগঞ্জে বিষ খেয়ে ১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু

জনপ্রতিনিধিত্ব আল্লাহর একটা এবাদত- মোস্তাফিজুর রহমান বাবুল 

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

মেলান্দহে নবাগত ডিসির সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাইলস্টোন ট্রাজেডি : শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

কাদার পথে স্বপ্নযাত্রা: সড়ক পাকাকরণের জোর দাবি এলাকাবাসীর