শনিবার , ২৩ মে ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

চট্টগ্রামের তানজিনা রহমানের বিপিএড ডিগ্রি অর্জন

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
মে ২৩, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও আন্তর্জাতিক হ্যান্ডবল প্রশিক্ষক (IHF D-লাইসেন্সধারী) তানজিনা রহমান সম্প্রতি দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (BPEd) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ৪.০০ এর মধ্যে ৩.৮৬ জিপিএ পেয়ে এই ডিগ্রি সম্পন্ন করেন, যা তার ক্রীড়া ও শিক্ষাজীবনে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তানজিনা রহমান দীর্ঘদিন ধরে নারী ও যুব ক্রীড়াবিদদের দক্ষ ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে হ্যান্ডবল প্রশিক্ষণে তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক স্বীকৃতি তাকে চট্টগ্রামের নারীদের মধ্যে একজন পেশাদার ও অনুপ্রেরণাদায়ী প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালীভাবে প্রতিনিধিত্ব করা এবং নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বৃদ্ধি করা।

শিক্ষাগত যোগ্যতায়ও তিনি বেশ সমৃদ্ধ। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (IUB), চট্টগ্রাম থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC) থেকে ইংরেজিতে স্নাতক, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি এবং ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন।

ক্রীড়া প্রশিক্ষণে তানজিনা রহমানের রয়েছে দেশি-বিদেশি নানা প্রশিক্ষণ ও কোর্সে অংশগ্রহণের অভিজ্ঞতা। তিনি ২০২৪ সালে IHF D-লাইসেন্স কোর্স সম্পন্ন করেন। এছাড়া অনলাইনে IHF ম্যানেজমেন্ট এডুকেশন, হুইলচেয়ার হ্যান্ডবল, ইয়ুথ কোচ এডুকেশন, চিলড্রেন হ্যান্ডবল এডুকেশন উইকসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন। জাতীয় পর্যায়ে ঢাকায় অনুষ্ঠিত হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স ও জাতীয় হ্যান্ডবল রেফারী প্রশিক্ষণ সফলতার সাথে অংশগ্রহণ ও সম্পন্ন করেন।

শুধু হ্যান্ডবল নয়, অ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, স্কাউটিং, ক্রীড়া সংগঠন ব্যবস্থাপনা এবং সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, তানজিনা রহমানের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং নারী ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। তার এই অর্জন দেশের ক্রীড়া উন্নয়ন ও নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

মালঞ্চ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেলান্দহে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মেলান্দহে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

সরিষাবাড়িতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা 

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের