শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
অক্টোবর ৩১, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আজ (৩১ অক্টোবর) শেষ হচ্ছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এই কমিশন গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

কমিশনে আরও সদস্য হিসেবে ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত এই কমিশনকে প্রাথমিকভাবে ছয় মাসের মধ্যে সংস্কার সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ১৫ আগস্ট মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কার্যক্রম সম্পূর্ণ না হওয়ায় মেয়াদ তিন দফায় বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কমিশন নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন ব্যবস্থার কাঠামোগত সংস্কার বিষয়ে সুপারিশ প্রণয়ন করে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে ঐকমত্য গঠনের উদ্যোগ নেয় কমিশন।

কমিশনের নেতৃত্বে প্রণীত জুলাই ঘোষণাপত্রজুলাই জাতীয় সনদ ২০২৫ ইতোমধ্যে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল এ সনদে স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো স্বাক্ষর করেনি।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কমিশনের প্রণীত সুপারিশও সরকারকে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

বিএনসিএফ জামালপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক শিমুল, সদস্য সচিব জাহাঙ্গীর

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

সাফল্যের ধারা অব্যাহত: কনটেন্ট ক্রিয়েশন থেকে টানা দ্বিতীয়বার পেমেন্ট পেলেন জামালপুরের Tarif Rabbi

আনন্দ ভ্রমণের নামে ইয়াবা ব্যবসা: জামালপুরে বাসভর্তি ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

মেলান্দহে মাল্টি স্টেকহোল্ডার সভা

দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা

যৌথ অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা

মেলান্দহে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত