রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

জিহাদ হত্যার প্রতিবাদে জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জানুয়ারি ১১, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে কিশোর জিহাদ হত্যার ঘটনার বিচার ও সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর–টাঙ্গাইল মহাসড়কে এই কর্মসূচি শুরু হয়।

নিহত জিহাদ (১৬) গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মানববন্ধন ও অবরোধে গহেরপাড়ার সর্বস্তরের মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় নিহতের মা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়াসহ পরিবারের সদস্যরা আসামীদের গ্রেপ্তারের দাবিতে বক্তব্য দেন।

তারা অভিযোগ করেন, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকায় জামে মসজিদের পেছনে জিহাদকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক আসামির নাম থাকলেও পুলিশ এখনো সবাইকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান বক্তারা।

সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে এসে জানান, মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফিরোজ মিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে নামীয় ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

মেলান্দহে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ে নিহত

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশুর মৃত্যু

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

মেলান্দহে যুবদল কর্মী সম্রাটের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

জামালপুরে বিএনপির মিছিল হামলা মামলায় আ.লীগের ৮ নেতা কারাগারে, জামিন নাকচ

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ