শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

জামালপুরে ডা. শাহিনা সোবহানের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জানুয়ারি ১৬, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ভাষা ও স্বাধীনতা সংগ্রামের সৈনিক আব্দুস সোবহান উকিলের কন্যা, বাংলাদেশ সংস্কার কমিশনের সদস্য ডা. শাহিনা সোবহানের লেখা পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জামালপুর পৌর শহরের অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহান সড়কের আমলাপাড়া এলাকায় পারিবারিক বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন সরকারি জাহেদা শফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর জয়শ্রী ঘোষ, আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মনোয়ার হোসেন মুরাদ, কবি মাহবুব বারী, অধ্যাপক তারিখুল ফেরদৌস, কবি ও সমাজকর্মী জাহাঙ্গীর সেলিম, কর্নেল জায়েদ, প্রফেসর একেএম ফজলুল হক, কবি সাজ্জাদ আনসারিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মেহেরউল্লাহ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, ফজলে এলাহি মাকাম, কবি আলী জহির, বীর মুক্তিযোদ্ধা দুলাল, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোহানুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের বন, পরিবেশ ও প্রাকৃতিক বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম, সাহিত্যপত্র রসধ্বনির নির্বাহী সম্পাদক কবি শেখ ফজল, সম্পাদক কবি হৃদয় লোহানী, প্রকাশক ফারুক আহমেদ, সাংবাদিক রাজন্য রুহানীসহ লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মীরা।

মোড়ক উন্মোচিত পাঁচটি বইয়ের মধ্যে রয়েছে তিনটি উপন্যাস— বালিকার জ্বলন্ত সময়, অর্ধেক আকাশ ও দিন যাপনের খসড়া এবং দুটি কবিতার বই— যে তুমি হেঁটে যাও ও বসন্তের রৌদ্রছায়া।

ডা. শাহিনা সোবহান মিতু বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার বিশিষ্ট আইনজীবী ও ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহানের জ্যেষ্ঠ কন্যা এবং পেশায় একজন চিকিৎসক।

মোড়ক উন্মোচিত বইগুলোতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধ-পূর্ব ও যুদ্ধ-পরবর্তী সময়ের ইতিহাস-ঐতিহ্য, আশির দশকের স্কুলজীবনের স্মৃতিচারণা এবং জামালপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

জামালপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চেয়ে সাবেক সচিবের প্রেস ব্রিফিং

হিফযুল কোরআনে বিশ্বসেরা আনাস: রাষ্ট্রীয় স্বীকৃতিতে বরণ

জাঁকজমক ও উৎসবের আমেজে মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

বীজ ও সার বিতরণ

মাদারগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

ইসলামপুরে সুমাইয়া হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

ইয়াদ আলী মন্ডল নূরাণী মাদরাসায় বৃত্তি উৎসব ও হেফজ বিভাগের উদ্বোধন

মেলান্দহে বিএনপির দুই নেতার স্থগিত ও বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেলান্দহে বিএনপির দুই নেতার স্থগিত ও বহিষ্কারাদেশ প্রত্যাহার